আধুনিক সমাজে ফ্যাসিবাদ : একটি উদ্বেগজনক বাস্তবতা ফ্যাসিবাদ একটি জটিল রাজনৈতিক দর্শন, যা একক ব্যক্তির চিন্তাধারার ফসল নয়। বরং এটি বিভিন্ন দার্শনিক, রাজনীতিবিদ এবং সমাজতাত্ত্বিকের ধারণার সংমিশ্রণ। ফ্যাসিবাদের মূল ধারণাগুলো নিৎশে, মাকিয়াভেলি, হেগেল, এবং অন্যান্য দার্শনিকের লেখা থেকে উদ্ভূত হয়েছে। ইতালীয় সমাজবিজ্ঞানী ভিলফ্রেদো পারেতোর লেখাগুলোতে ফ্যাসিবাদের অনেক মূল ধারণা পাওয়া যায়। ব্রিটিশ ভূগোলবিদ চার্লস ম্যাককিন্ডারের ‘জর্জোগ্রাফিক্যাল পিভট থিওরি’ ফ্যাসিবাদী বিস্তারবাদী চিন্তাধারাকে প্রভাবিত করে। ফ্যাসিস্ট শব্দটি একটি ল্যাটিন শব্দ fasces থেকে উদ্ভূত হয়েছে। এর আভিধানিক অর্থ হচ্ছে এক বান্ডিল রডের মাঝখানে একটা কুঠার। এই প্রতীকটি ঐতিহাসিকভাবে রোমান ম্যাজিস্ট্রেটরা তাদের কর্তৃত্ব ও ক্ষমতার প্রতিনিধিত্ব করতে ব্যবহার করত। মুসোলিনি তার নিজের আন্দোলনের প্রতীক হিসেবে ফ্যাসেস গ্রহণ করেছিলেন, সেখান থেকে “ফ্যাসিবাদী” শব্দটি রাজনীতিতে চলে এসেছে। ফ্যাসিবাদ একটি বহুমুখী ধারণা, যা সময় এবং স্থান অনুযায়ী বিভিন্ন রূপ ধারণ করেছে। ফ্যাসিবাদ একটি জাতীয়তাবাদী, একনায়কতান্ত্রিক এবং সামরিকবাদী আদর্শ, যা ব্যক্তির চেয়ে রাষ্ট্রকে বেশি গুরুত্ব দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্যাসিবাদকে এক ধরনের অন্ধকার অধ্যায় হিসেবেই বিবেচনা করা হতো। কিন্তু আশ্চর্যজনকভাবে, আজকের বিশ্বে ফ্যাসিবাদী চিন্তাধারা আবারও মাথাচাড়া দিচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। এই লড়াইয়ে সকলকে একত্রিত হতে হবে। জ্ঞানের প্রসার, সহিষ্ণুতা ও একতা, গণতন্ত্রের প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এর বিরুদ্ধ লড়াই শাণিত করতে হয়। মনে রাখতে হবে যে ফ্যাসিবাদ মানবতার জন্য একটি বড় হুমকি। সাম্রাজ্যবাদ একটি প্রাচীন উদ্বেগ : সাম্রাজ্যবাদ হলো একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে একটি শক্তিশালী রাষ্ট্র অন্য দুর্বল রাষ্ট্রকে জয় করে নিজের অধীনে আনে এবং তাদের ওপর নানারূপে শাসন করে। এই শাসনের মধ্যে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক নিয়ন্ত্রণ। মিশর, রোম, মঙ্গোল সাম্রাজ্য ইত্যাদি প্রাচীনকালের উল্লেখযোগ্য সাম্রাজ্যের উদাহরণ। আধুনিক সাম্রাজ্য: ১৬ শতক থেকে ১৯ শতক পর্যন্ত ইউরোপীয় শক্তিগুলি বিশ্বের বিভিন্ন অংশে সাম্রাজ্য গড়ে তুলেছিল। ব্রিটিশ সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য, স্প্যানিশ সাম্রাজ্য ইত্যাদি উল্লেখযোগ্য উদাহরণ। ফ্যাসিজম একটি রাজনৈতিক আদর্শ, যখন সাম্রাজ্যবাদ একটি রাজনৈতিক ব্যবস্থা। ইতিহাসে নাজি জার্মানি, ফ্যাসিস্ট ইতালি ইত্যাদি। সাম্রাজ্যবাদ বলতে বোঝায় ব্রিটিশ সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য, স্প্যানিশ সাম্রাজ্য এবং আধুনা মার্কিন সাম্রাজ্যবাদ ইত্যাদি। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী, ফ্যাসিজম এবং সাম্রাজ্যবাদ- এই তিনটি ধারণা ভিন্ন মনে হলেও, তাদের মধ্যে কয়েকটি গভীর সম্পর্ক রয়েছে। এই তিনটি ধারণাই নিজেদের শুদ্ধ এবং অন্যদের অশুদ্ধ বলে মনে করে। ধর্মীয় মৌলবাদীরা নিজেদের ধর্মকে সর্বোচ্চ এবং অন্য ধর্মকে ভুল বলে মনে করে। ফ্যাসিজমেও নিজের জাতিকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় এবং অন্য জাতিকে হেয় করা হয়। সাম্রাজ্যবাদেও শাসক জাতি বা দেশকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই তিনটি ধারণাই সহিংসতাকে সমর্থন করে এবং অন্য মত অসহিষ্ণু হয়। ধর্মীয় মৌলবাদীরা নিজেদের বিশ্বাসের বিরোধীদের বিরুদ্ধে সহিংসতা চালাতে পারে। ফ্যাসিজমেও বিরোধীদের দমন করার জন্য সহিংসতা ব্যবহার করা হয়। সাম্রাজ্যবাদেও শাসনাধীন অঞ্চলে বিদ্রোহ দমন করার জন্য সহিংসতা ব্যবহার করা হয়। অন্যদিকে এই তিনটি ধারণাতেই একজন শক্তিশালী নেতাকে সমর্থন করা হয় যিনি সব ক্ষমতা নিজের হাতে রাখে। ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীতে একজন ধর্মগুরু বা মৌলবী সব সিদ্ধান্ত নেন। ফ্যাসিজমে একজন একনায়ক নেতা সব ক্ষমতা চালায়।