মুক্তচিন্তা ও মৌলবাদের চালচিত্র

বাংলাদেশে বিশ্বাস-অবিশ্বাসের পাশাপাশি রাজনৈতিক ধর্ম ও ধর্মনিরপেক্ষতার দ্বৈরথ আমরা লক্ষ্য করছি মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানি কলোনিকাল থেকে। সভ্যতার ঊষালগ্নে থেকেই আমাদের ভারতবর্ষে ধর্মের সঙ্গে নাস্তিকতা ও ইহজাগতিকার বিরোধ ছিল। পাকিস্তান পর্বে বাঙালির সব গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামকে পাকিস্তানি শাসকরা ইসলাম ও পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে চক্রান্ত হিসেবে অভিযুক্ত করেছে। ‘৪৮ থেকে ‘৫২-র…