ভারতবর্ষের বহু বড় বড় মন্দিরের ইট-পাথরের জাঁকজমক, স্থাপত্যের ঠাটবাটের তলায় চাপা পড়ে আছে এদেশের হাজার হাজার ইতিহাস-বর্জিত নারীর নীরব অশ্রু-রক্ত-কান্না
আমাদের দেশে সবচেয়ে খারাপ অবস্থা ইতিহাসে শিক্ষায়। সঙ্ঘ পরিবারের সরাসরি হস্তক্ষেপের বহুকাল আগে থেকে সিলেবাস এমনভাবে তৈরি করা হয়েছে যে ইংরেজদের শেখানো কথা মুখস্থ করেই আমরা স্বাধীন ভারতেও ইতিহাস বইতে একপেশেভাবে পড়ে আসি: মুসলিম রাজত্বে ধারাবাহিকভাবে হিন্দুদের উপরে ধর্মীয় নির্যাতন করা হয়েছে, হাজার হাজার মন্দির ভেঙে দেওয়া হয়েছে, হিন্দুদের জোর…