আত্মবিশ্বাসহীন সমাজে মৌলবাদের উত্থান

বিশ্বজুড়ে করোনার প্রকোপ পুঁজিবাদকে কাবু করেনি, কাবু করেছে মানুষকে। পুঁজির মালিকরা এই সুযোগে ভালো মুনাফা করে নিয়েছেন। আবার করোনাকালেই তো বোঝা গেল অত্যাশ্চর্য উন্নতি ও উদ্ভাবনের ভেতরে স্বাস্থ্যসেবার ব্যবস্থা কতটা নাজুক। গরিব দেশে তো অবশ্যই, ধনী দেশেও। এবং এরই ভেতর পুঁজিবাদ-সৃষ্ট পুরাতন উৎপাতগুলো নবীন উৎসাহে খলবল করে উঠেছে। যেমন :…

দেশের সংবিধানে রাষ্ট্রীয় আইনের পাশাপাশি সংখ্যালঘু অধিকারের নামে মুসলিম ব্যক্তিগত আইনকেও বৈধতা দেওয়া হয়েছে

ভারতীয় রাজনীতিতে গান্ধী সত্যিই এক বিস্ময়কর চরিত্র। ব্যক্তিগত সততা ও আদর্শবাদিতায় তিনি তখনকার অনেক কংগ্রেসি জাতীয় নেতারই সমকক্ষ। বিরাট কোনো ব্যতিক্রম নন। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ওকালতির ব্যবসায়ে অর্থোপার্জন করতে গিয়ে তিনি যে বাস্তব সাংসারিক অভিজ্ঞতা লাভ করেছিলেন, তাকে তিনি যেভাবে কাজে লাগিয়েছিলেন রাজনীতিতে, সেখানটায় তিনি অনেকেরই উপরে। বিয়াল্লিশ বছর বয়সে…