ধর্মীয় সংস্কৃতি বনাম বাঙালি সংস্কৃতি: কোথায় দাঁড়িয়ে আমরা?

বাঙালি মুসলমান সমাজ ঐতিহাসিকভাবেই উদারনৈতিক সংস্কৃতি চর্চায় বিশ্বাসী। তাঁরা একদিকে যেমন যথাযথ ভাব-গাম্ভীর্যের সঙ্গে ইসলামি অনুশাসন পালন করেন, অন্যদিকে ইসলাম ধর্ম অনুমোদন করে না এমন বাঙালি সংস্কৃতির রীতি-নীতিও শ্রদ্ধা ও ভালবাসার সঙ্গে পালন করেন। এ নিয়ে বিরোধকে তারা প্রশ্রয় দেননি। ধর্ম পালনে তারা মুসলমান হলেও অত্যন্ত সচেতনভাবে জাতিগত চেতনায় তারা…