বিশ্ব রাজনীতিতে মৌলবাদের উত্থান
গত ২৭ এপ্রিল ২০১৪ এই কলামে ‘সমকালীন বিশ্ব, রাজনীতি ও ইসলাম’ শিরোনামে ইসলামের পুনর্জাগরণ এবং মৌলবাদী ও চরমপন্থী মুসলিম গোষ্ঠী ও সংস্থাগুলোর উত্থানের পার্থক্য নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে এই দুই প্রক্রিয়ার বিশাল তফাত ও তা বুঝতে ও বোঝাতে অমুসলিম পশ্চিমা পণ্ডিত ও গবেষকদের অপারগতা বা অনীহার কথাও উল্লেখ করেছিলাম।…